গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :মেদিনীপুর পূর্ব পশ্চিম।পূর্বচড়া জি কে পাবলিক স্কুলের প্রতিষ্ঠা দিবস উদযাপন ও স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিবস পালন করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে। বৃহস্পতিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের চেয়ারম্যান গঙ্গাধর দাস। উপস্থিত ছিলেন পাবলিক স্কুলের অন্যান্য কর্মকর্তা কল্পনা দাস, সিদ্ধার্থ দাস, বুদ্ধদেব দাস প্রমুখ। সম্মানীয় অতিথির আসন অলংকৃত করেন রবীন্দ্র গবেষক ড প্রবালকান্তি হাজরা, সাহিত্যিক পার্থসারথি দাশ, প্রাক্তন সহ প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল, বি ডি ও খেজুরী-২ ত্রিভূবন নাথ, অসীমকুমার দাস, অরূপ কুমার দাস, ড অভিষেক গুড়িয়া,জেলা প্রাথমিক বিদ‍্যালয় সংসদের চেয়ারম‍্যান হাবিবুর রহমান প্রমুখ। ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠান ভীষণভাবে নজর কাড়ে। স্কুলেরছাত্র সংখ্যা প্রায় তিন শত। সমস্ত ছাত্র ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে। প্রায় এক হাজারের অধিক অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উৎসাহিত করেন। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন পাবলিক স্কুলের অধ্যক্ষ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *