গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিম।পটাশপুর- ২ ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ১৫ বছর বয়স পর্যন্ত ছাত্র ছাত্রীদের হাম-রুবেলার টীকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় ১৩ই জানুয়ারি শুক্রবার । বারবাটিয়া হাইস্কুল এবং মালিপাটনা আই সি ডি এস কেন্দ্রের ছাত্র ছাত্রীরা শুক্রবার সকাল ন’টা থেকে

              বারবাটিয়া হাইস্কুল ক্যাম্প থেকে টীকা গ্রহণ করে। কর্মসূচি পরিচালনা করেন বারবাটিয়া হাইস্কুল পরিচালন সমিতি। সকাল ন”টায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মিড-ডে মিলের খাওয়ার খেয়ে টীকা নেয় বলে জানা গেছে। পরিচালন সমিতির সভাপতি সীতাংশু শেখর দাস অধিকারী বলেন — ” সরকারি নির্দেশ মেনে এই টীকাকরণ কর্মসূচী। আমরা অভিভাবক সভা ডেকে অভিভাবকদের বিষয়টা অবহিত করিয়েছি, তাই একজনও ছেলে মেয়ে বাদ যায়নি কর্মসূচি থেকে। ভোররাত থেকে বিদ্যালয়ের মিড ডে মিলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে ন’টার পূর্বে ছেলে মেয়েদের জন্য খাওয়ার রেডি করে দেয়। আমি পরিচালন সমিতির পক্ষে স্বাস্থ্য দপ্তরকে ধন্যবাদ জানাই। ” বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিস মিশ্র বলেন — ” আমাদের বিদ্যালয় থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ২২৭ জন ছাত্র ছাত্রী আজ টীকা গ্রহণ করে। ছাত্র ছাত্রীদের অভিভাবকরাও আজ উপস্থিত ছিলেন। ” পটাশপুর ২ ব্লক স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য কর্মী মালবিকা সাউ বলেন —” যারা শারিরীক ভাবে অসুস্থ তাদের আজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি। পরে একটা ডেট দেখে দেওয়া হবে। “

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *