
শুভম সিং, হলদিয়া : মঙ্গলবার দুপুর ২টা নাগাদ হলদিয়ার চৈতন্যপুরে চলন্ত বাস থেকে আগুনের ধোঁয়া বেরোতে থাকে। যার জেরে আতঙ্ক ছড়িয়ে বাস যাত্রীদের মধ্যে। এই ঘটনা বুঝতে পেরে বাসের চালক বাস থামিয়ে দেয় । বাস থামতেই বাস থেকে নেমে আসেন বাসযাত্রীরা ।
স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুর২টা নাগাদ হলদিয়া চন্দ্রকোনারোডের বাসটি সুতাহাটার দিক থেকে চৈতন্যপুরের দিকে যাচ্ছিল হঠাৎ করে চলন্ত বাস থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া বেরোতে থাকে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে । যাত্রীরা তাড়াতাড়ি বাস থেকে নেমে আসেন । এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই । ঘটনায়
খবর পেয়ে দ্রুত ছুটে আসে সুতাহাটা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাস থেকে বেরোনো ধোঁয়া নিয়ন্ত্রণে আসে ।
