নিজস্ব সংবাদদাতা, কাঁথি : মঙ্গলবার কাঁথি দেশপ্রান ব্লকের মুন্ডপাড়া ভলিবল এসোসিয়েশন এর উদ্দোগে শেষ হল ভলিবল প্রতিযোগিতা ।

সারা রাত্রি ধরে চলবে ৬টি দলীয় লীগ কাম নক আউট নৈশ ভলিবল প্রতিযোগিতা । এই খেলা অংশগ্রহণ করছে নামালডিয়া হরেকৃষ্ণ সংঘ, মুণ্ডুপাড়া সুপারষ্টার, বাসুদেবব্যেড়া একাদশ, মা শীতলা স্পোর্টিং, আরতি শক্তি সংঘ ও ল্যাবনী সংঘ।

প্রতিটি দলে ভারতের বিভিন্ন রাজ্যের নামিদামি খেলোয়াড়গন অংশ নেয়। এই খেলার উদ্ধোধন করেন দক্ষ ক্রীড়া সংঘটক জেলা ভলিবল সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত প্রধান অতিথি ছিলেন প্রাক্তন শিক্ষক বিশিষ্ট সমাজসেবী বিরাজ কান্তি গুড়িয়া, আঁউরাই অঞ্চল উপ প্রাধান দেবাশিষ ভুঞ্যা ,কবি ফুল কুমার বেরা, সমাজসেবী কিঙ্কর শীট, এলাকার পঞ্চায়েত সদস্য অনুপম জানা,জমি দাতা সুপ্রকাশ দাস ট্রফির দাতা প্রভাত বারিক প্রমুখ ।

এই খেলা চ্যাম্পিয়ন হয়ে নামালডিয়া হরেকৃষ্ণ সংঘ সুদৃশ্য ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা এবং রানার্স দল মুণ্ডুপাড়া সুপারষ্টার সুদৃশ্য ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা লাভ করে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *