গৌরীশংকর মহাপাত্র ও অলকেশ মাইতি :দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।দুই দিনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হয় মঙ্গলবার।       সোমবার নেতাজি জয়ন্তীতে পটাশপুর-২ এরখাড় হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী- ২৩ এর শুভ উদ্বোধন হয় জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক উত্তম বারিকের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে। মহতি পর্বে উপস্থিত জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃনালকান্তি দাস, পটাশপুর ২ ব্লকের বি.ডি ও শঙ্কু বিশ্বাস, পটাশপুর দক্ষিণ চক্রের অবর বিদ‍্যালয় পরিদর্শক রানা দেবনাথ, বিদ্যালয়পরিচালন কমিটির সভাপতি পশুপতি মাইতি, খাড় পঞ্চায়েতের উপ প্রধান অশোক মাইতি, পঁচেট পঞ্চায়েতের প্রক্তন উপ প্রধান গণ সংগঠক দুর্গাপদ পাহাড়ী প্রমুখ।             

    প্রধান শিক্ষক কমলকুমার পণ্ড বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে শিক্ষারত্ন সম্মাননার প্রাপ্ত ২৫ হাজার টাকায় বিদ্যালয়ের একটি তহবিল গঠনে দান করলেন। উল্লেখ্য ২০২২ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে শিক্ষারত্ন সম্মাননা জ্ঞাপন করে। নেতাজির জন্ম দিবস উদযাপনের মধ্য দিয়ে বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।প্রধান শিক্ষক কমলকুমার পণ্ডা জানান তাঁর স্বর্গীয় পিতা মাতার স্মৃতিতে সুধীর-বিন্দুবাসিনী পুরস্কারের জন্য এই তহবিল গঠন। তহবিলের অর্থ চেকে প্রধান শিক্ষক বিদ্যালয়ের সভাপতির হাতে তুলে দেন।।                             
       
      দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীপদ প্রধান, বিদ্যাসাগর সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান প্রদীপ পাত্র প্রমুখ।দুই দিনের অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নাচ গান আবৃত্তি , নৃত্য নাট্য ও নাটক পরিবেশন করে । সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় বিদ্যালয়ের কৃতি ইংরেজি ভাষা শিক্ষক রঞ্জন প্রধান এবং উত্তম পাত্র।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *