গৌরীশংঙ্কর মহাপাত্র ও অলকেশ মাইতি:দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিম।বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একগুচ্ছ সামাজিক ও সেবা কর্মসূচির মধ্য দিয়ে পূর্ব মেদিনীপুরের পটাশপুর-২এর দক্ষিণ খাড় স্টার ক্লাবের সরস্বতী পূজা ও উৎসবের সমাপ্তি ঘটে রবিবার। এ দিন সকাল থেকে ফ্রী মেডিকেল ক্যাম্পে ছিলেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ড: অমর মিশ্র, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা: পীযূষকান্তি ঘোষ, সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডা: সৌম্যদীপ মহাপাত্র, অর্থপেডিক ডা: শুভাশীষ দাস। সব মিলিয়ে ৩৫৪ জন আজকের মেডিকেল ক্যাম্পে শারীরিক পরীক্ষা করান বলে জানান ক্লাব সভাপতি শচীন্দ্র আচার্য। বিকেলে ৬০ জন দিব‍্যাঙ্গকে চেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।ক্লাবের অন্যতম সদস্য অর্ণব মিশ্র জানান ঐ আর্থিক সহায়তা প্রদানে আমাদের তিন লক্ষ টাকা ব‍্যায় হয়। এই ভাতা প্রদানে ফি বৎসর বহু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন‌। সমাপ্তি অনুষ্ঠানে বালিঘাই জগন্নাথ জিউ সেবা সমিতির সহায়তায় ১৫০ দরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র ও মশারি তুলে দেওয়া হয়। সমাপ্তি ভাষণে ক্লাব কর্ণধার আনন্দ গোপাল আচার্য মানুষের অকুণ্ঠ ভালবাসা ও সহযোগিতা নিয়ে এইভাবে তারা অসহায়দের পাশে বরাবর দাঁড়াতে পারবেন বলে প্রত‍্যয়ের সঙ্গে জানান।

    আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি বিধায়ক উত্তম কুমার বারিক, জেলা কর্মাধ্যক্ষ মৃনালকান্তি দাস,এগরা পৌরপ্রধান স্বপন কুমার নায়ক, পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন কুমার সাউ, কাউন্সিলর সেক সুরজ আলি এবং খাড় ৩ নম্বর অঞ্চলের উপ প্রধান অশোক মাইতি,বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির সম্পাদক আশিস ধাওয়ার সহধর্মিণী তনুশ্রী ধাওয়া প্রমুখ। বিধায়ক উত্তম বারিক সারা বছর ক্লাবের ধারাবাহিক সমাজ সেবামূলক কাজে যুক্ত থাকার প্রসংশা করে বলেন আজ এখানে আসতে পেরে আমি আনন্দিত। সরকারি ভাবে যে সকল সাহায্য ক্লাবকে দেওয়া সম্ভব ক্ষমতার সীমাবদ্ধ তায় তা দিয়ে ক্লাবকে সহযোগিতার আশ্বাস দেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *