গৌরীশংঙ্কর মহাপাত্র: দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিম।লায়ন্স ক্লাব অফ কন্টাই বালুচরী ও লায়ন্স ক্লাব অফ ভাজাচাউলির যৌথ উদ্যোগে কানাইদিঘি দেশপ্রাণ বিদ্যাপীঠে স্বাস্থ্য শিবির খুব সুন্দরভাবে সম্পন্ন হয়।কানাইদিঘি দেশপ্রাণ বিদ্যাপীঠে ৪৯০ ছাত্র ছাত্রী থ‍্যালাসেমিয়া নির্ণয় শিবিরে রক্ত দিয়ে পরীক্ষা আংশ গ্রহণ করে। শিবিরের প্রাক লগ্নে থ্যালাসেমিয়া নির্ণয়ের প্রয়োজনীয়তা, গুরুত্ব, সামাজিক দায়বদ্ধতা বিষয়ে সুদীর্ঘ আলোচনা হয়। আলোচনা করেন লায়ন অরবিন্দ মালী, ডা: গৌরব মুখার্জী ও অন্যান্য লায়ন সদস্য বৃন্দ। অরবিন্দ মালী  তাঁর বক্তব্যে বলেন থ্যালাসেমিয়া সংক্রান্ত চেতনা, দায়িত্ব, কর্তব্য ও সচেতনতা ছাত্র ছাত্রীসহ সমাজের সব স্তরে ছড়িয়ে দিতে হবে। এতে সমাজ এই ব্যাধির নিদারুণ যন্ত্রনা থেকে মুক্ত হবে।ডাক্তার এই শিবিরের গুরুত্ব বিশ্লেষণ করেন। এই মহতী

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা কাঁথি -৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি, লায়ন মিতা রাণী সাহু এবং কাঁথি-৩ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, লায়ন বিকাশ চন্দ্র বেজ ।বিকাশ বাবু তার বক্তব্যে এই ধরনের সমাজ সেবা ও সমাজ চেতনা মূলক শিবিরের ভুয়সী প্রশংসা করেন। এই শিবির যাতে এই ব্লক এলাকার বিভিন্ন স্কুলে ও সামাজিক সংস্থায় হয় সে বিষয়ে তিনি উদ্যোগী হবেন বলে জানান। বিদ্যালয় এন. এস. এস. ইউনিটের স্বেচ্ছাসেবক বৃন্দ ও সবুজ – কিশোর বাহিনীর সভ্যরা সমগ্র শিবির পরিচালনায় সহযোগিতা করে। এই কর্মসূচীতে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শুরু করে শিক্ষক – শিক্ষিকা, অভিভাবক – অভিভাবিকা সকলেই খুশী। নবম ও দশম শ্রেণির অবশিষ্ঠ ৩৫০ ছাত্র ছাত্রীদের জান‍্য পরবর্তীকালে শিবির হবে বলে সহকারী প্রধান শিক্ষক, পুস্পেন্দু মাইতি জানান।উপস্থিত সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান বিদ্যালয়ের কৃতি প্রধান শিক্ষক দিলীপ বেরা।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *