গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।দেশপ্রাণ ব্লকের সরদা পঞ্চায়েতের অযোধ্যাপুর হাইস্কুলের প্লাটিনাম জুবিলু উৎসব অনুষ্ঠান উপলক্ষে বুধবার এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করে লায়ন্স ক্লাব অফ কন্টাই। ২৬ জন রক্তদানের পাশাপাশি স্বাস্থ্য শিবিরে রক্তের শর্করা পরীক্ষা করান ও ব্লাড গ্রুপিং করান শতাধিক ব্যক্তি। লায়ন ড:সুকুমার পানিদ্রাহী, ড: লায়ন বিশ্বজিৎ কুমার সামন্ত লায়ন সুতনু দত্ত ডক্টর রাহুল দেব জানা ও লায়ন্স ক্লাবের ভোলানাথ চক্ষু হাসপাতালের চিকিৎসকন উপস্থিত থেকে জেনারেল হেলথ, দাঁত, কান, গলা, চোখ ইত্যাদি বিষয়ে বহু মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেন। শেষে সকলকে ধন্যবাদ জানান লায়ন্স ক্লাব অব কন্টাইর সভাপতি প্রফেসর লায়ন অশোক কুমার জানা তথ্য দিয়ে সহযোগিতা করেন লায়ন্স ক্লাবের অন্যতম সংগঠক অশোক সাহু। 

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *