
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম।না ফেরার দেশে পাড়ি দিয়ে রামকৃষ্ণ লোকেযাত্রা পটাশপুর-২এর ঐতিহ্যবাহী হাই স্কুল চন্দনপুর আনন্দ ইনস্টিটিউশনের প্রাক্তন প্রধান শিক্ষক হরিহর দাস মহাপাত্র(৮১) এর। শনিবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ বার্ধক্য জনিত কিডনি রোগ ভোগের পর চন্দনপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চন্দনপুর আনন্দ ইনস্টিটিউশনের কলিবর বৃদ্ধি সহ সার্বিক মানোন্নয়নে ব্যক্তিগতভাবে ও পরিবারগতভাবে ওতপ্রোত যুক্ত ছিলেন আমৃত্যু। পিতামহ আনন্দমোহন দাস মহাপাত্রের স্মৃতিতে জমিদারী স্টেটের প্রায় ২০০ বিঘা জমি দানে বাবা কৃষ্ণচন্দ্র দাস মহাপাত্র প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে দীর্ঘদিন তিনি দক্ষতার সঙ্গে সহ শিক্ষক ও প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। বেলুড় রামকৃষ্ণ মিশনের ইংরেজি ভাষা সাহিত্যের অনার্স ও এম এ রাসভারি, ধূতি সর্বস্ব, ছাত্র দরদি এই প্রধান শিক্ষকের কর্মজীবন ছিল বিদ্যালয় অন্ত প্রাণ। শেষ দিন পর্যন্ত তিনি বিদ্যালয়ের শ্রীবৃদ্ধিতে সহযোগিতা করেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি রেখে গেলেন স্ত্রী, প্রতিষ্ঠিত তিন কন্যা জামাতা ও এক পুত্র পুত্রবধূ নাতি-নাতনি সহ অসংখ্য গুন মুগ্ধ।তার মৃত্যুর খবরে প্রিয়জনেরা তার বাড়িতে গিয়ে মরদেহের পুষ্পার্ঘ নিবেদনে শেষ শ্রদ্ধা জানান। রবিবার দুপুরে তার মরদেহ বিদ্যালয়ে ঘুরে বিদ্যালয়ে সংলগ্ন পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে আজ চন্দনপুর বিদ্যালয় ছুটি ঘোষণা করে।
