
প্রকাশ কর : দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম। দেশপ্রাণ ব্লকের চালতি পঞ্চায়েতের সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে কলকাতা পুলিশের ওসি হিসেবে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি পুরস্কারে পুরস্কৃত হন। প্রতিবছর মত এবৎসরও বিশেষ কৃতিত্বের জন্য ২২ জনকে সম্মানিত করেন। এই রাজ্য থেকে কোলকাতা পুলিশের ৭ এবং রাজ্য পুলিশের ১৫ জনকে সম্মানিত করেছেন। কলকাতা পুলিশের ৯০ টি থানার একমাত্র কড়েয়া থানার ওসি স্বরূপকান্তি পাহাড়িকে মানপত্র ও উপহার সামগ্রী দিয়ে পুরষ্কৃত করেন। স্বরূপবাবু দেশপ্রাণ ব্লকের সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র।পুরস্কার প্রাপ্তির পর আজ প্রথম তিনি গ্ৰামে ও বিদ্যালয়ে আসেন। প্রাক্তন প্রধান শিক্ষক গৌরীশংঙ্কর মহাপাত্রের উদ্যোগে ভারপ্রাপ্ত শিক্ষক প্রসেনজিৎ মাইতিসহ শিক্ষক শিক্ষিকা, স্ব সহায়ক দল, ভি সি সংগঠিতভাবে এক সম্মাননা জ্ঞাপনের আয়োজন করেন বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রানিত করার লক্ষ্যে। পৌরোহিত করেন ভি ই সি’র সভাপতি অপূর্ব পাহাড়ী, প্রধান অতিথির আসন অলংকৃত করেন স্বরূপ বাবুর হাতে খড়ি দেওয়া শিক্ষিকা আশালতা পাহাড়ী কর, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, চালতি পঞ্চায়েত প্রধান তপন কুমার সামন্ত, দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত প্রাক্তন সভাপতি বর্তমান সভাপতি তরুণ কুমার জানা, স্বরূপ বাবুর বাবা মীরগোদা মৃত্যুঞ্জয় বাণী পিঠের প্রাক্তন প্রধান শিক্ষক তুষার কান্তি পাহাড়ী, প্রাক্তন পঞ্চায়েত সদস্য শুভাশিস পাত্র, আশাকর্মী শিখা পাত্র, শিশুমঙ্গলের নার্স স্বরূপ বাবুর সহধর্মিনী বিপাশা পাহাড়ী প্রমুখ।বিদ্যালয়ের পক্ষে উত্তরীয়, গাছ ও স্মারক তুলে দিয়ে সম্মানিত করা হয়। ছিলেন বিদ্যালয়ের ছাত্রী, শুভানুধ্যায়ী সকলেই বক্তব্যে স্বরূপ বাবুর বর্ণময় কর্মজীবন, দক্ষতা, বিদ্যালয়ে তার ছাত্র জীবন, পুরস্কারপ্রাপ্তি, এলাকার মানুষের প্রতি তার সহমর্মিতার প্রসঙ্গ তুলে প্রত্যন্ত গ্রামের ছেলে হয়েও এমন কৃতিত্ব অর্জনের জন্য উপস্থিত ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করেন। কেবল ইংরেজি মাধ্যম বা শহরতলী স্কুলগুলিতে পঠন পাঠনে কৃতিত্ব অর্জন করা যায় এমন ধারণা যে ভুল তা তুলে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন। সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রসেনজিৎ মাইতি। ছিলেন বিদ্যালয়ের সহ-শিক্ষক শোভন মাইতি, অমিত মাইতি, পূর্ণবতী দাস, বিশ্বজিৎ আচার্য, সুশান্ত বসু ও স্বরূপ বাবুর সহপাঠী শিক্ষক নীতিশ চন্দ্র পণ্ডা প্রমুখ। বিদ্যালয়ের সৌন্দর্যায়নে ১২ মহাপুরুষের ফটো প্রাক্তন প্রধান শিক্ষক গৌরীশংঙ্কর বাবু ভারপ্রাপ্ত শিক্ষকের হাতে তুলে দেন। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান সভাপতি।