গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি :মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম। পটাশপুর-১এর যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ‍্যালয়ে একদিনের সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় শনিবার। এন্টি সেক্সচুয়াল হেরাসমেন্ট সেল ও ওমেন্স সেল আয়োজিত এবং কলেজের আই.কিউ.এ. সি.এর সহযোগিতায় “স্পট সেক্সচুয়াল হেরাসমেন্ট” শীর্ষক দীর্ঘ কলেজ জীবনে এক ব‍্যাতিক্রমি আলোচনা হয়।বিষয়টি মহাবিদ‍্যালয়ের ও ছাত্র ছাত্রীদের কাছে খুবই তাৎপর্য পূর্ণ।এই্ ব‍্যাতিক্রমি আলোচনার কৃতিত্বে দাবিদার অবশ্যই অধ‍্যক্ষ প্রফেসর (ড.) প্রদীপ্ত কুমার মিশ্র এর। তিনি প্রদীপ প্রজ্জ্বলনের মধ‍্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।বক্তব‍্য রাখেন কাঁথি কোর্টের এডভোকেট গোবিন্দ প্রসাদ মহাপাত্র এবং কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান পারমিতা গাঙ্গুলী। অধ‍্যাপক অধ‍্যাপিকা ও ছাত্র ছাত্রী মিলৈ প্রায় ১৫০ এর অধিক উপস্থিত ছিলেন। এই কর্মসূচি আগামী প্রজন্মকে সমৃদ্ধ করে সুস্থ‍্য সুন্দর পথে চালিত করবে এমন আশাবাদী সকলে।সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ড. শ্রীমতী পণ্ডিত ও শ্রীময়ী রায়।শেষে সবাই কে ধন্যবাদ জ্ঞাপন করেন সিনিয়র গ্রন্থাগারিক সত্যব্রত সাহু।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *