
গৌরীশংঙ্কর মহাপাত্র :দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিম।যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের প্রাক্তনী সংগঠের পক্ষে কেলেঘাই সংলগ্ন সবং থানার লছমীচক গ্রামে চারাগাছ বিতরনের কর্মসূচি নেওয়া হয় সোমবার। তাদের ধারণা চারাগাছ গুলির মতই এই সংগঠন একদিন মহীরূহে পরিনত হবে। প্রায় ১৫০ জনকে চারাগাছ বিতরন করা হয়। গ্রামবাসিগন এই উদ্যোগকে সাধুবাদ জানায়। সদস্যগন আশাবাদী আগামী দিনে সহৃদয় প্রাক্তনীরা এই মহতী কর্মে এগিয়ে আসবেন।
