
গৌরীশংঙ্কর মহাপাত্র : দৈনিক আবেশভূমি মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীন ,পূর্ব মেদিনীপুরের যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ে ন্যাক স্বীকৃতি ও মূল্যায়ন সংক্রান্ত সচেতনতা মূলক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয় ২৭শে জুন মঙ্গলবার। স্বাগত বক্তব্যে মহাবিদ্যালয়ের ন্যাক স্টিয়ারিং কমিটির কোঅডিনেটর ড. তুষারকান্তি মণ্ডল কর্মশালার লক্ষ্য ও উদ্যেশ্য তুলে ধরেন। সভার সভাপতি ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. প্রদীপ্ত কুমার মিশ্র চারাগাছে জলসিঞ্চনের মধ্য দিয়ে কর্মশালা উদ্বোধন করে কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য ব্যাখ্যা করেন। প্রধান বক্তা ডেবরা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. রূপা দাশগুপ্তা ন্যাক স্বীকৃতি ও সংশোধিত মূল্যায়ন সম্পর্কে দুটি পর্যায়ে বিস্তারিত আলোচনা করে সকলকে সমৃদ্ধ করেন।কর্মশালার আহ্বায়ক ও আই কিউ এ সির কোঅডিনেটর ড. অনিরূদ্ধ সিনহা, আই কিউ এ সির সদস্য ও দর্শন বিভাগীয় প্রধান ড. মৃণাল কান্তি দে, মহাবিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী প্রায় ১১০জন অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ইংরাজী বিভাগের সহকারী অধ্যাপিকা শ্রীময়ী রায়।ধন্যবাদ জ্ঞাপন করেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপিকা ড. কৃষ্ণা বসু ঠাকুর।