গৌরীশংঙ্কর মহাপাত্র :দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।যোগদা সৎসঙ্গ পালপাড়ায় মহাবিদ‍্যালয়ের প্রাক্তনী সংগঠন এবং অমর্ষি রঘুনাথ হাইস্কুল এন.এস.এস ইউনিটের যৌথ উদ‍্যোগে আজ ২৮শে জুন বুধবার “ওমেন’স সেফটি’ (নারী সুরক্ষা)শীর্ষক এক সচেতনতামূলক আলোচনা সভা হয়। আলোচনায় বাল‍্যবিবাহ এবং সেক্সচুয়াল হ‍্যারামেন্টের উপরে ছাত্র ছাত্রীদের সাবধানতা অবলম্বনে জোর দেওয়া

    হয়।প্রাক্তনী সংগঠনের সম্পাদক, যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ‍্যালয়ের বাংলা বিভাগের অধ‍্যাপিকা ড.শ্রীমতী পণ্ডিত অলোচনার শুভ সূচনা করেন। প্রধান বক্তা কন্টাই কোর্টের এ‍্যাডভোকেট অঙ্কুসোনা ঘাটা সমাজে দিনে দিনে বাল‍্যবিবাহ এবং যৌন উৎপীড়নের সংখ‍্যা বৃদ্ধিতে আশঙ্কা প্রকাশ করেন এবং আইনের বিধান তুলে তার আশু সমাধানের কথা বলেন।স্বাস্থ্য বিভাগের স্তুতি দে বাল‍্যবিবাহের একটি পরিসংখ্যান তুলে
      ধরেন।
      আগামী প্রজন্মের কাছে এই বার্তা অনেকখানি অর্থবহ বিদ‍্যালয়ের পক্ষে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর কুমার বাগ। ছিলেন মি. সাবের আলী খান, গৌতম কুমার নন্দী, ননীগোপাল বেরা। আলোচনায় ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত। শেষেএকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ‍্যদিয়ে তাদের মূল স্রোতে চলার প্রেরণা দেওয়া হয়।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *