
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে একদিনের রাজ্যস্তরীয় আলোচন চক্রের আয়োজন হয় বুধবার। আলোচনা চক্রের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড: প্রফেসর প্রদীপ্ত কুমার মিশ্র।স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় কো অর্ডনেটর ড:অমিত কুমার মাইতি। প্রধান বক্তা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর দেবযানী গুহ তার বক্তব্যে নারী ক্ষমতায়নের পেছনে মানসিক উপাদান ও উচ্চ শিক্ষার ভূমিকা তুলে ধরেন। বিভাগীয় প্রধান ড: জয়িতা প্রামাণিক ভারতবর্ষের নারী ক্ষমতায়নের বাস্তব চিত্র তুলে সভাকে সমৃদ্ধ করেন ।শতাধিক ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশনেয়।শেষে বিভাগীয় অধ্যাপিকা প্রিয়াঙ্কা সামন্তের ধন্যবাদ জ্ঞাপনে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।
