
গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।রথ আসা মানে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। পুজো উদ্যোক্তাদের তোড়জোড় শুরু হয়ে যায় খুঁটি পূজার মধ্য দিয়ে। এই বছরও তার ব্যতিক্রম হলো না। কাঁথিতে খুঁটিপুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল।কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের অদূরে নান্দনিক ক্লাব। বুধবার উল্টো রথের পণ্য লগ্নে নান্দনিক ক্লাবের খুঁটি পূজার আয়োজন হয় কাঁথি কলেজের লেডিজ হোস্টেলের অদূরে। এদিন খুঁটিপুজোর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন শুভেন্দু অধিকারীর ভাই ক্লাব সম্পাদক সৌমেন্দু অধিকারী ও ক্লাব সদস্য তমলুকের সাংসদ দিবেন্দু অধিকারী। প্রবল বৃষ্টি মাথায় নিয়ে শুরু হয় খুঁটিপুজো। নান্দনিকের পুজোর বয়স ৪৪ বছর। প্রতিবছর এই ক্লাবের থিমের অভিনব ভাবনা দর্শনার্থীদের নজর কাড়ে। পুজোর কয়েকটা দিন পুজো মণ্ডপে ভিড় থাকে চমকপ্রদ। এ বছরও তাদের থিম দর্শনার্থীদের নজর কাড়বে বলে মনে করছেন ক্লাব কর্তৃপক্ষ। দর্শনার্থীদের চমক দেওয়ার জন্য তাদের এ বছরের ভাবনা উহ্য রাখলেন। পুজো মন্ডপের উদ্ধোধন হবে তৃতীয়ার দিন। এবছর নান্দনিক টেক্কা দেবে জেলার অন্যতম বিগ বাজেটের পুজো গুলিকে। উল্টো রথের দিনে নান্দনিক ক্লাবের খুঁটিপুজো জানান দিল পুজোর ঢাকে কাঠি পড়েছে। এবার শুধু সময়ের অপেক্ষা। অপরপক্ষে কাঁচি শহরের সাধু জানার পুকুর পাড়ে মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩৫ তম দীর্ঘস্থায় সূচনা হয় ইউথ গিল্ডের। উপস্থিত ছিলেন কাশি পুরসভার কাউন্সিলার পম্পা জানা মাইজি প্রাক্তন পুরো প্রশাসক সিদ্ধার্থ মাইতি পূজা কমিটির সম্পাদক সুদীপ গায়েন, সদস্য পুষ্পেন বারিক, সমাজসেবী প্রদীপ মান্না প্রমুখ।