গৌরীশংকর মহাপাত্র দৈনিক গাবেধ ভূমি মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝারগ্রাম।পটাশপুর-২ এর সাউথ খন্ড অঞ্চল তৃণমূলের পক্ষে আবেগের ২১শে জুলাই কলকাতা চলো এর প্রস্তুতি সভা ও নবনির্বাচিত সদস্য সদস্যদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান হয় মঙ্গলবার সকালে। সাউথখণ্ড দলীয় কার্যালয়ে রমাকান্ত জানার পৌরোহিত্যে সভায় নব নির্বাচিত শ্যামলী বর্মন, প্রতিমা রানী পাত্র, নমিতা বর, স্মৃতি রেখা প্রধান, ধনঞ্জয় বারুই, নমিতা জানা, সুষমা মন্ডল জানা, সুভাষচন্দ্র মাইতি, হৃষিকেশ বেরা রাধারানী দাস, শুভাশিস মান্না, সত্যব্রত সাহু, সুচিস্মিতা সাহু সহ দলীয় ১৫ পঞ্চায়েত সদস্য সদস্যি এবং পঞ্চায়েত সমিতির অঞ্জনা বর, সোনালী দিন্ডা এবং মনোরঞ্জন দাসকে পুষ্পস্তবক, উত্তরীয়, স্মারক তুলে দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন হয়।কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ।উপস্থিত ছিলেন সংগঠনের তপন বেরা, শ্যামল জানা, রাজেন জানা, তাপস দিন্দা, স্বপন পাত্র প্রমূখ।একুশে জুলাই দলের অভিনন্দন সভায় অঞ্চলের পক্ষে দুটি গাড়িতে অনুগামীদের নিয়ে যাওয়া হবে। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান দলের অন্যতম সংগঠক পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগ।