গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।সেন্ট্রাল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলার হেঁড়িয়া নিকটবর্তী কালিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ের রজত জয়ন্তী উপলক্ষে “স্বামী বিবেকানন্দের জীবন ও বাণী এবং মূল্যবোধ শিক্ষা” শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন হয় ১৮জুলাই মঙ্গলবার। আলোচনার মুখ্য বক্তা কাঁথি রামকৃষ্ণ মিশন ও মঠের সচিব মায়াদিশানন্দ জী মহারাজ এবং নয়াপুট হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুকুমার মেইকাপ। স্বাগত ভাষণ দেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড: দেবীপদ রথ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় উদযাপন কমিটির আহ্বায়ক ড: কিংশুক সাহা। অন্যান্য অধ্যাপক মন্ডলী, শিক্ষা কর্মীবৃন্দ ও শতাধিক ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষা কর্মী বিমান কুমার নায়ক।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *