গৌরীশংঙ্কর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।২১শে জুলাই শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষে শহীদ স্মরণে ধর্মতলায় একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।উক্ত জনসভায় প্রধান বক্তা রাজ‍্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দল এবার এটি কে শ্রদ্ধা দিবস হিসেবে অভিহিত করেছে।এই সভাকে সফল করার লক্ষ্যে ৮নং ওয়ার্ডে একটি প্রস্তুতি সভার আয়োজন হয় মঙ্গলবার।এই প্রস্তুতি সভার মূল উদ্যোক্তা ওয়ার্ড কাউন্সিলর প্রধান শিক্ষক শিক্ষারত্ন ডঃ নিরঞ্জন মান্না, কোলকাতার ধর্মতলার বিশাল জনসভায় ওয়ার্ডের থ দলীয় কর্মী ও সমর্থক গণকে দলে দলে যোগদান করার আহ্বান জানান। ছিলেন জেলা পরিষদের সদস্য প্রধান শিক্ষক সন্দীপ বেরা, শিক্ষক নেতা ইমরান আলি খান, শিক্ষক দুর্গা চরণ দাস, মৃন্ময় দাস,মিনতি দাস, সুপর্ণা মাইতি,রমা মাইতি,সুনির্মল সাউ, দীপঙ্কর মাইতি, বসুমতী মজুমদার,বিজয় দাস, সুকান্ত মাইতি,দয়াল মাইতি প্রমুখ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *