গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।লায়ন ক্লাব অফ  কন্টাই সেন্ট্রালের ব্যবস্থাপনায় ও কাঁথি-১এর সাবাজপুট সম্বোধি শিক্ষাতীর্থ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও বনমোহৎসব কর্মসূচি পালন করে শুক্রবার। এসো হে বন্ধু সবুজের গান গাই। এসো সবুজে সবুজে পৃথিবী সাজাই। এই থীমকে সামনে রেখে কর্মসূচি রূপায়নে 

    উপস্থিত ছিলেন আয়োজক প্রেসিডেন্ট লায়ন অসীম কুমার মাইতি, গোবিন্দ প্রসাদ কান্ডার, শুভময় জানা,শুভেন্দু শেখর জানা, কৃষ্ণেন্দু খামারি, দেবাশীষ পরিয়ারি,শ্রেয়া মাইতি,স্নিগ্ধা মাইতি প্রমুখ। ছিলেন স্কুলের প্রধান শিক্ষক নন্দিশ নিয়োগী সহ শিক্ষক-শিক্ষিকা শিক্ষা কর্মীগন।কিছু ফুল ও ফলের চারাগাছ লাগানো, কিছু চারাগাছ বিতরণ করা হয়। গাছ লাগানোর প্রয়োজনীয়তা ও উপকারিতা নিয়ে সচেতন বক্তব্য রাখেন আয়োজিক ক্লাব সম্পাদক লায়ন সমীর কুমার মাইতি ও লায়ন সদস্য ব‍্যাটিলিয়ান। শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নিয়োগী।ক্লাবের মার্কেটিং ও কমিউনিকেশন চেয়ারপার্সন কবি ইভা মাইতি এই তথ্য জানিয়ে বলেন ছাত্র-ছাত্রীদের সকলের হাতে শেষে চারাগাছ তুলে দেওয়া হয়।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *