
গৌরীশংঙ্কর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।দেশপ্রান ব্লকের দারিয়াপুর পঞ্চায়েতের অফিস ঘরে রবিবার বিকালে দেশপ্রান ভিলেজ হেল্থ এ্যাসোসিয়েশনের সহযোগিতায় দারিয়াপুর এলাকার চিকিৎসকদের নিয়ে সাংগঠনিক আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন দারিয়া পুর পঞ্চায়েতের বিদায়ী প্রধান অসীমা জানা, পঞ্চায়েত সদস্যা কবিতা দে, দেশপ্রান ভিলেজ হেল্থ এ্যাসোসিয়েশন এর সম্পাদক গোবিন্দ প্রসাদ কান্ডার, সভাপতি নারায়ণ চন্দ্র শীট, অঞ্চল কমিটির সম্পাদক আশিস ওঝা, অঞ্চল সভাপতি পল্টু দাস, আদেশ মিশ্সহ অঞ্চলের গ্রামীণ চিকিৎসক গণ।
