
গৌরীশংঙ্কর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।কাউন্সিল ফর টিচার এডুকেশনের পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের চেয়ারপার্সন মনোনীত হলেন ড. প্রদীপ্ত কুমার মিশ্র। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা সহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ১২ টি রাজ্য। ড. পবিত্র কুমার মিশ্র পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয়ের কৃতী অধ্যক্ষ। মঙ্গলবার কলেজ পরিচালন সমিতির সদস্য, শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্র ছাত্রীদের পক্ষে সঙ্গীত, নৃত্য ও কথায় তাদের প্রিয় অধ্যক্ষকে সম্বর্ধনা জ্ঞাপন করে। মানপত্র তুলে দেন দর্শন বিভাগীয় প্রধান ড. মৃণাল কান্তি দে। স্বাগত বক্তব্য রাখেন পরিচালন সমিতির সম্পাদক শীতল চন্দ্র দে। অধ্যক্ষের গৌরবময় কর্মকাণ্ড তুলে প্রসংসনীয় বক্তব্য রাখেন বি.এড. ও এম.এড. বিভাগের বর্ষীয়ান অধ্যাপক ড. শেখ মনিরুল ইসলাম, অর্থনীতির বিভাগীয় প্রধান ড. তুষারকান্তি মণ্ডল, বাংলা বিভাগের অধ্যাপক আনন্দ মোহন মাইতি, শিক্ষাকর্মী বিশ্বজিৎ সাহু এবং আব্দুল 

