গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝারগ্রাম।যোগদা সৎসঙ্গ পালপাড়া কলেজের অধ্যক্ষ ড. প্রদীপ্ত কুমার মিশ্র সম্প্রতি পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্যসহ পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের ১২টি রাজ্যের কাউন্সিল ফর টিচার এডুকেশন (CTE) সংস্থার চেয়ারপার্সন মনোনীত হয়েছেন। এই উপলক্ষ্যে আজ কলেজের সেমিনার হলে পরিচালন সমিতির সদস্য, শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের পক্ষে সংগীত, নৃত্য ও বক্তব্যের মাধ্যমে এক মনোজ্ঞ অনুষ্ঠানে কৃতী অধ্যক্ষকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সম্পাদক শীতল চন্দ্র দে। অধ্যক্ষের কর্মদক্ষতার গৌরবময় দিক, ব‍্যাতিক্রমি কর্মকাণ্ড ,প্রতিটি কাজে তাঁর গভীর নিষ্ঠার প্রসঙ্গ তুলে বক্তব্য রাখেন বি.এড. ও এম.এড. বিভাগের বর্ষীয়ান অধ্যাপক ড. শেখ মনিরুল ইসলাম, অর্থনীতির বিভাগীয় প্রধান ড. তুষারকান্তি মণ্ডল, বাংলা বিভাগের অধ্যাপক আনন্দ মোহন মাইতি, শিক্ষাকর্মী বিশ্বজিৎ সাহু এবং আব্দুল আহাদ আলি।

    অধ্যক্ষ ড. প্রদীপ্ত কুমার মিশ্র তাঁর নতুন দায়িত্ব ও কর্মভার সম্বন্ধে বিস্তারিত ব্যাখ্যা করে উপস্থিত সকলকে সমৃদ্ধ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দর্শন বিভাগীয় প্রধান ড. মৃণাল কান্তি দে, ড. অনিরুদ্ধ সিনহা, ড. প্রশান্ত কুমার ঘোষ, ড. মৃণাল কান্তি দাস, সত্যব্রত সাহু-সহ শতাধিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় বাংলা বিভাগের অধ্যাপিকা ড. শ্রীমতী পন্ডিত ও ইংরেজী বিভাগের অধ্যাপিকা শ্রীময়ী রায়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *