গৌরীশঙ্কর মহাপাত্র: দৈনিক আবেশভূমি :মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।দেশপ্রাণ ভিলেজ হেল্থ এ্যাসোসিয়েশনের উদ্যোগে লায়ন্স ক্লাব অফ কন্টাই সেন্ট্রাল এর সহযোগিতায় দেশপ্রাণ ব্লকের মুকুন্দপুর ভূপেন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির সহ স্বাস্থ্য পরীক্ষা শিবির ও বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয় রবিবার। ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সুদীপ দাস,হেল্থ এ্যাসোসিয়েশনের সম্পাদক গোবিন্দ প্রসাদ কান্ডার, সভাপতি নারায়ণ চন্দ্র শীট, কোষাধ্যক্ষ শ্রীকৃষ্ণ কান্ডার, সমীরন দাস, স্বপন মণ্ডল,সহ অন্যান্য গ্রামীণ চিকিৎসক গণ।লায়ন্স ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি অসীম কুমার মাইতি, সম্পাদক সমীর কুমার মাইতি,কোষাধ্যক্ষ শুভেন্দু শেখর জানা,মনিষী রঞ্জন গিরি,শ্রেয়া মাইতি,শুভময় জানা,স্বপন গিরি,দেবাশীষ পরিয়ারী,সুমিত্রা গিরি,জয়শ্রী মাইতি,বিশ্বজিৎ জানা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহ সম্পাদক ইন্দ্রজিৎ জানা। সকলকে ধন্যবাদ জানান সহ সভাপতি বালকৃষ্ণ মন্ডল।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *