গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি:মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ‍্যালয়ে ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন হয় মঙ্গলবার। মহাবিদ‍্যালয়ের পক্ষে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে পুষ্পার্ঘ নিবেদনে অনুষ্ঠানের সূচনা করেন অধ‍্যক্ষ ড. প্রদীপ্ত কুমার মিশ্র। ছিলেন অধ‍্যাপিকা ড. শ্রীমতী পণ্ডিত,ড. লক্ষীকান্ত ষড়ঙ্গী, অধ‍্যাপক সুজিত মণ্ডল, অধ‍্যাপক সৌমেন রায়, অধ‍্যাপক সঞ্জয় সিং, আনন্দ মোহন মাইতি, মানস প্রসূন ভট্টাচার্য্য, সত‍্যেন্দ্র নাথ আদক, বনমালী খাটুয়া, অর্পিতা সামন্ত প্রমুখ।

    শিক্ষার্থীদের পক্ষে ছিলেন অনেকে।বিকাশ চন্দ্র ঘোড়ই, যাদব কুমার সামন্ত প্রমুখ বক্তব‍্য রাখেন। নাচ গান কবিতা পাঠে ছাত্র ছাত্রীগন দিনটিকে বর্ণময় করে তোলে। ব‍্যক্তি, পরিবারের পাশাপাশি বৃহত্তর সামাজিক মানুষের স্বাধীনতা ও নৈতিক মূল‍্যায়নের উত্তরনের কথা বলেন অধ‍্যক্ষ।স্বাধীনতা দিবসের সঙ্গে সঙ্গে আজাদি কি
      অমৃত মহোৎসবের অন্তিম দিনও পালিত হয়। ভারত সরকারের উদ‍্যোগে ২০২১ সালের ১২ ই মার্চ থেকে৭৫ সপ্তাহ ব‍্যাপী যে আজাদি কি অমৃত মহোৎসব পালনের অঙ্গীকার করা হয়েছিল, সেই অনুষ্ঠানেরও আজ সমাপ্তি ঘটে।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *