গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি :মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝারগ্রাম।কাঁথি মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মহকুমা প্রশাসনের সহযোগিতায় কাঁথি মহকুমা শাসকের করণ প্রাঙ্গণে ৭৭ তম স্বাধীনতা দিবস উদ্‌যাপন হয় মঙ্গলবার সকালে।পতাকা উত্তোলনে

    শহীদদের স্মৃতি তর্পণের সূচনা করেন কাঁথি মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য। কাঁথি তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষে কাঁথি পৌরসভায় উপস্থিত বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের মূর্তিতে মাল্যদান হয়।অতিথিগণ স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট তুলে মনীষীদের আত্মত্যাগের বর্ণোজ্জ্বল কাহিনী তুলে ধরে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন কাঁথি মহকুমা তথ্য আধিকারিক অয়ন বিশ্বাস।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *