
প্রকাশ কর: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি: মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-২ব্লকের টিকরাপাড়া রবীন্দ্রনাথ ইউনাইটেড ক্লাবের দ্বাদশ বর্ষের সার্বজনীন দুর্গোৎসব মেলা প্রাঙ্গণে কবি সন্ধ্যা পাহাড়ী স্মৃতি সাংস্কৃতিক মঞ্চে কবির বর্ণময় কর্মজীবনের স্মৃতি চারণার পাশাপাশি এলাকার সাংবাদিকদের সম্বর্ধনা জ্ঞাপন হয় শনিবার। উৎসব কমিটির সম্পাদক তথা সঞ্চালক পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায় স্বাগত ভাষণে বলেন উৎসবের দিন সহ সারা বৎসর ক্লাবের সমস্ত কর্মসূচিতে পাশে থেকে সমালোচনা করে সঠিক পথে পরিচালিত করে সহযোগিতার জন্য এলাকার ১৮ সাংবাদিক বন্ধুদের সম্বর্ধনার আয়োজনের সিদ্বান্তের নেয় সংস্থা।
এলাকার বর্ষীয়ান সাংবাদিক তথা দৈনিক আবেশভূমি পত্রিকার সম্পাদক গৌরীশংকর মহাপাত্রকে ও গণশক্তি পত্রিকার সাংবাদিক কবি কিশোর নাগকে উত্তরীয়, ফুলের টব সহ শারদ সম্মানের স্মারক তুলে দিয়ে এই কর্মসূচির সূচনা করেন বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান তথা কাঁথি পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রকাশ গিরি।


