গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।মেদিনীপুরের ঐতিহ্যবাহী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থার দ্বাদশ বার্ষিক সাধারণ সভা রবিবার অনুষ্ঠিত হয় কলকাতার বীরেন্দ্র মঞ্চে । ৮ ই অক্টোবরের সভা থেকে ৬১ জনের সেন্ট্রাল কমিটির সদস্য তৈরী হয় ।মহালয়ার দিনে নির্বাচিত ৬১ জন সদস্যদের নিয়ে মেদিনীপুর ভবনে ২১ জনের কার্যকরী কমিটি হয় শনিবারl

দু বছরের মেয়াদের  এই কমিটির
সভাপতি হলেন – আঞ্চলিক ইতিহাস গবেষক ও বহু গ্ৰন্থ প্রনেতা সাহিত্যিক মন্মথ নাথ দাস।
কার্যকরী সভাপতি- অধ্যাপক (ডঃ) গৌর গোপাল মাইতি।

সহ-সভাপতি:১.অ্যাডভোকেট জয়ন্ত দাস।
.অধ্যাপক ডঃ গোবিন্দ মাইতি,৩.অধ্যক্ষা শিখা মাইতি
৪. শ্রী শুভেন্দু রায়,৫.অধ্যাপক হৃষিকেশ পয়ড়্যা,৬.অধ্যাপক ডঃ তপন কুমার পট্টনায়ক
৭.ডঃ কালীপদ প্রধান।
সাধারণ সম্পাদক: শ্রী রতিকান্ত মালাকার।
যুগ্ম সম্পাদক :
.শ্রী রাজকুমার মাইতি
২. শ্রী অমিত কুমার সাহু
৩. শ্রী রাধাশ্যাম দাস
৪. শ্রী সুরপতি প্রধান
৫.অধ্যাপক শ্যামাপদ জানা
৬.শ্রী চঞ্চল সাহু
৭.শ্রী সুমন নারায়ণ বাকরা
৮. ডাঃ অরূপ কুমার দাস
কোষাধ্যক্ষ: শ্রী অশোক কুমার মল্লিক।                    সহ-কোষাধ্যক্ষ:۔শ্রী অমিয় কুমার মাইতি।।            আইনি পরামর্শদাতা: অ্যাডভোকেট কার্তিক চন্দ্র রায়।

নব নির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে সবার সঙ্গে সৌজন্য বিনিময় হয় ।
প্রসঙ্গত এর আগের সভাপতি ছিলেন প্রবাসী মেদিনীপুরের অরূপ রতন পট্টনায়ক। কাঁথি-১এর কুলবেড়িয়ার এই কৃতি কর্মসূত্রে কোলকাতার বাসিন্দা।এই প্রথম কলকাতার বাইরে মেদিনীপুরের কাউকে সভাপতি হিসেবে আনা হলো। নবনির্বাচিত সভাপতি মন্মথ বাবু জন্মসূত্রে পটাশপুর-২এর আড়গোয়াল পঞ্চায়েতের মঙ্গলচক গ্রামের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি মুগবেড়িয়ায় স্থায়ীভাবে বসবাস করেন। মন্মথ বাবুর এই দায়িত্বভার গ্রহণে দুই মেদিনীপুর জুড়ে লেখক শিল্পী মহলে খুশি হওয়া।

মেদিনীপুর সমন্বয় সংস্থার বহুবিধ সামাজিক কাজের মধ্যে উল্লেখযোগ্য কাজ হলো প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রাণপুরুষ অধ্যাপক প্রণবেশ জানার নেতৃত্বে ৭ বি বলরাম ঘোষ স্ট্রিট , কলকাতা – ৪ এ মেদিনীপুর ভবন গড়ে তোলা ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *