প্রকাশ কর: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।দেশপ্রাণ ব্লকের কাঁথি নতুন চক্রের চালতি পঞ্চায়েতের সরস্বতীপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক প্রসেনজিৎ মাইতিকে বিদ্যালয় সংসদ নবনিযুক্ত প্রধান শিক্ষক করায় প্রাক্তন প্রধান শিক্ষক গৌরীশংকর মহাপাত্র সহ শিক্ষক মন্ডলী পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে তাকে শুভনন্দন (শুভেচ্ছা ও অভিনন্দন) জানান। বিদায়ী প্রধান শিক্ষক জানান গত ৩১ শে নভেম্বর-২২ অবসরকালে ডিপিএস সির চেয়ারম্যান হাবিবুর রহমানের উপস্থিতিতে প্রসেনজিৎ বাবুকে ভারপ্রাপ্ত শিক্ষক করে শূন্য থেকে তৈরি এই বিদ্যালয়ের দায়িত্বভার দিয়ে পরবর্তীতে তাকে প্রধান শিক্ষক করার অনুরোধ করেছিলেন। বিদায় কালের বর্ষপূর্তির আগেই চেয়ারম্যান সেই অনুরোধ কার্যকর করায় তাকে তিনি ধন্যবাদ জানানোর পাশাপাশি নতুন প্রজন্মের এই প্রধান শিক্ষককে আরো দায়িত্বশীল ও যত্নবান হওয়ার পরামর্শ দেন। বিদায় শিক্ষক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল পরিষেবা শেষে উপস্থিত অভিভাবকদের সহ
সকলের মিষ্টি মুখের আয়োজন করেন।ছিলেন বিদ্যালয়ের সহশিক্ষক শোভন মাইতি, বিশ্বজিৎ আচার্য, পূর্ণবতী দাস, সুশান্ত বোস, নীতিশ চন্দ্র পন্ডা এবং সরোজিনী স্বসহায়ক দলের মায়েরা। মুহূর্তটি ঘিরে এলাকায় উৎসবের মেজাজে প্রকাশ কর: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম। ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকাগণ।