প্রকাশ কর: দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি ,মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।২রা মার্চ এগরা শহরের দীঘা মোড়ে সাত ৭ দিনের মহকুমা বইমেলা-২৪এর প্রাথমিক সিদ্বান্ত হয় রবিবার।এই ১১তম মেলার নোডালের দায়িত্বে এগরা-১ পঞ্চায়েত সমিতি। রবিবার এগরা সারদা শশিভূষণ কলেজের মিটিং হলে এগরা মহকুমা বইমেলার প্রস্তুতি সভা ও নতুন সদস্য

    সম্বর্ধনা জ্ঞাপন ও উত্তরণ পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে এমন সিদ্ধান্ত হয়। এদিন মহকুমার ৪২ টি পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, ৫ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ-সভাপতি এবং নতুন আজীবন সদস্যদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান হয়। সভায় পৌরোহিত‍্য করেন বইমেলার আজীবন সদস্য মেলার মুখ্য উপদেষ্টা বিধায়ক তরুণ কুমার মাইতি। মহকুমা বইমেলার ধারাবাহিক ঐতিহ্য তুলে ধরে তিনি একাদশ বইমেলার নিয়ে বহু পরামর্শ দেন। এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ এর হাতে স্মারক তুলে দিয়ে এদিন সম্বর্ধনা কর্মসূচির ও সূচনা করেন। সঙ্গে নেগুয়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শিবশঙ্কর মহাপাত্র নিয়ে বই মেলার স্মরনিকা “উত্তরণ” এর প্রকাশ করেন। ছিলেন পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি, এগরা-১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত‍্য চক্রবর্তী,এগরা-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সীতাংশ জানা, বিদ্যাসাগর ব্যাঙ্কের চেয়ারম্যান প্রদীপ পাত্র, খাড় হাই স্কুলের প্রধান শিক্ষক কমল কুমার পন্ডা,পরিচালন
      কমিটির সদস্য দুই প্রাক্তন ব্যাঙ্ক আধিকারিক আশীষ দাস ও সুকুমার রায় প্রমুখ।
      স্বাগত ভাষণে সংস্থার সম্পাদক গৌরীশংকর মহাপাত্র মেলায় কিভাবে প্রধান উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি, ওসি, আই সি , বিডিও গণ সদস্য হিসেবে যুক্ত তা তুলে ধরেন। ২০০৯ এর সূচনাকালের প্রাসঙ্গিক বিষয় গুলি উপ স্থাপন করেন তৎকালীন এগরা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি মেলার বর্তমান সহ-সভাপতি প্রকাশ রায়চৌধুরী ও এগরা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ।
        বিদ্যাসাগর ব্যাংকের চেয়ারম্যান প্রদীপ পাত্র এগরাকে মহকুমার স্বীকৃতি আদায়ে অধ্যাপক প্রবোধ চন্দ্র সিনহার অবদান তুলে সেই শহরে ব‍্যতিক্রমী সাংস্কৃতিক সংগঠন এগরা মহকুমা বইমেলার কর্মকান্ডের প্রসংশা করে আগামী দিনে এগরাকে হেড কোয়ার্টার করে দক্ষিণ মেদিনীপুর জেলা গঠনের দাবি তোলেন। সেক্ষেত্রে মোহনপুর এগরা মহকুমার সংযুক্ত করার এবং খাকুড়দা, দাঁতন-১, দাঁতন-২ কেশিয়াড়ী কে নিয়ে বেলদা মহকুমা করে মেদিনীপুর দক্ষিণ জেলা গঠনের কথা বলেন।
          অনুষ্ঠানে পটাশপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ মোকসেদ আলী খান, প্রাক্তন অধ‍্যক্ষ উৎপল কান্তি উত্থাসিনী, শিক্ষক সুমন কল্যাণ প্রধান, প্রাক্তন শিক্ষক শঙ্কর নারায়ণ মিশ্র সহ ২০জনকে আজীবন সদস্যের সার্টিফিকেট প্রদান হয়।আলোচনা অংশনেন সাউন্ড পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ, দেশবন্ধু উপ প্রধান আলোক মহাপাত্র প্রমুখ। ছিলেনমেলা কমিটির কবিতা প্রধান, অধ‍্যাপক ডঃ মৃনাল কান্তি দাস, মানস মাইতি, ড: এন কে প্রধান। সদস্য বিনোদবিহারী জানা, অলকেশ মাইতি , মিঠু সিং চক্রধর দাস,সাংবাদিক গৌতম পাত্র, মদন মাইতি, রাজকুমার মহাপাত্র প্রমূখ।শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের সূচনা পর্বের সভাপতি ড শিবশংকর মহাপাত্র।

            Share

            Leave a Reply

            Your email address will not be published. Required fields are marked *