গৌরীশংকর মহাপাত্র দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম ।জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মদিন স্মরণে সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার পাশাপাশি আজ সোমবার এগরা-২এর উল্লেখযোগ্য স্বেচ্ছাসেবী সংগঠন বালিঘাই জগন্নাথজীউ সেবা সমিতি তার ক্লাস্টার ভুক্ত ৫৬ টি সদস্য ক্লাবকে নিয়ে দুই মহকুমা জুড়ে স্বচ্ছতা অভিযান ও ডেঙ্গু রোগ প্রতিরোধে সচেতনতা গড়ে তোলে। প্রধান

    অনুষ্ঠানটি হয় সংস্থার প্রধান কার্যালয় এলাকায় ২৫ জনের তিনটি দল এলাকা চষে বেড়ায়। একটি টিম এগরা-২ প্রশাসনিক কার্যালয় বালিঘাই বিডিও অফিসের সামনে থেকে, মঞ্জুশ্রী পঞ্চায়েত ,ব্লক কৃষি অফিস, ব্লক ভূমি দপ্তর,বলাগেড়িয়া ব্যাংক , এলাহাবাদ ব্যাঙ্কসহ অফিস, অন্য দলটি বালিঘাই বাজার ও বারোয়ারী তলা, বিবেকানন্দ পঞ্চায়েত এবং অপর দলটি বালিঘাই বাস স্ট্যান্ড থেকে বালিঘাই হাই স্কুল, খেলার মাঠে অভিযান চালায় গায়ে বিশেষ পোশাক চড়িয়ে, হাতে গ্লাপ্স ব্লিচিং, ফিনাইল ও স্প্রে মেসিন সহ। উদ্বোধন পর্বে সংস্থা কর্ণধার একালের দানবীর আশিস ধাওয়া সমূহ তথ্য দিয়ে জানান। যে হারে দিন দিন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে তা প্রতিরোধে আগে নিজের ও নিজের পরিবারের এলাকায় সকলের সাফাই অভিযান করা উচিৎ। মশা মাছি যাতে না জন্মায় পরিবেশ তৈরী করতে এমন পদক্ষেপ।উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি অহীন্দ্র কুমার রায়, সহ সভাপতি শঙ্কর নারায়ণ মিশ্র, যুগ্ম সহ সম্পাদক জন্মেঞ্জয় প্রধান ও বিরজাকান্ত প্রধান, সদস্য প্রকাশ রায় চৌধুরী, তপন কুমার সামন্ত, তপন কুমার মন্ডল, অধ‍্যাপক জয়দেব জানা, শিশির কুমার মাইতি,
        সোমনাথ প্রধান, ধনঞ্জয় সিংহ প্রমুখ। ব্লকের  ভি আর পিগন ও অংশগ্রহণ করে।
        সহযোগী স্বেচ্ছাসেবী সংগঠন “মংরাজ রামকৃষ্ণ পরমহংস সেবক সংঘ”,তে সভাপতি রামশঙ্কর মহাপাত্র, “ভবানীচক মৈত্রী সংঘ”,তে গৌতম মাইতি, “দক্ষিণ খাড় স্টার ক্লাব”,এ আনন্দ গোপাল আচার্য “খড়াই দেশপ্রাণ যুব সংঘ”তে তাপস কুমার বেরা সহ ৫৬ সহযোগী ক্লাব যে যার এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সাফাই অভিযান চালায়।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *