গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন স্মরণে দেশপ্রাণ ব্লকের পেটোয়া মৎস্য বন্দরে কলিকাতার এক্সপোর্ট ইন্সপেকসন এজেন্সী’র( ই আই এ) উদ্যোগে এবং পিছাবনী কে এন সি এগ্রো ইন্ডিয়া লিমিটেড ও পেটুয়া শঙ্খদীপ ফুড এর সহযোগিতায় স্বচ্ছ ভারত অভিযান হয় রবিবার। সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পাশাপাশি এই সংগঠন ত্রয় মৎস্য বন্দরে গায়ে নতুন জার্সি লাগিয়ে ঝাঁটা হাতে বন্দর পরিষ্কার করে দূষণমুক্ত বাংলা ও দেশ গড়ার বার্তা দেয়।কর্মসূচিতে ছিলেন পিছাবনী কেএন সি এগ্রো ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মীন মিত্র জনাব মমরেজ আলী , শঙ্খদীপ সী ফুডের কর্ণধার কামদেব জানা, কলিকাতা (ই আই এ )এর দুইডেপুটি ডাইরেক্টর মনোরঞ্জন মান্থান ও কবিতা মিশ্র, দুই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সুমন গুছাইত ও সোমনাথ দাস, একাউন্ট অফিসার জে কে যাদব, নোডাল অফিসার প্রমুখ ।