গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।এগরা শহীদ স্মরণ কমিটির উদ্যোগে গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরার ৮১ তম প্রয়ান দিবস যথাযথ মর্যাদায় পালন হয় শুক্রবার। সভায় সভাপতিত্ব করেন ডাঃ এন, কে, প্রধান। অনুষ্ঠানের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রয়াত গান্ধী বুড়ির সংগ্রামী চেতনার ধারাবাহিকতা তুলে তাঁর বর্ণময় কর্মজীবনের নানান দিক আলোচনায় এনে উপস্থিত সকলকে সমৃদ্ধ করেন। সম্পাদক কিশোর কুমার বসু, আশীষ কুমার দাস, সুজিত সিনহা,জাহ্নবী মহাপাত্র, সুকুমার রায়, হরেন্দ্রনাথ মাইতি, জগদীশ চন্দ্র সাউ প্রমুখ।উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কবি ঐ হেমন্ত

                    কুমার মাইতি।সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন নির্মলেন্দু নন্দ। স্থায়ী সভাপতি রাজ‍্যের প্রাক্তন পরিষদীয় মন্ত্রী অধ্যাপক প্রবোধ চন্দ্র সিনহা দুরাভাষে অনুষ্ঠানের সফলতা কামনা করে বক্তব্য রাখেন।ধন্যবাদ জ্ঞাপন করেন সুভাষ চন্দ্র দে। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় রবীন্দ্রনাথ রায়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *