গৌরীশংকর মহাপাত্র:দৈনিক আবেশভূমি:এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।পঞ্চমীর শুভলগ্নে ১০০ জনের বেশি মানুষের হাতে পটাশপুর-২ ব্লকের বামুন্দা স্বেচ্ছাসেবী সংস্থা শিক্ষাব্রতী সংঘ বস্ত্র তুলে দেয় । পশ্চিম মেদিনীপুরের কুলবনীর নিকটবর্তী খড়িপাড়া গ্রামে দরিদ্র আদিবাসী মানুষের পাশে দাঁড়াতে শিক্ষাব্রতী সংঘের এই উদ্যোগ। সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় শিক্ষাব্রতী সংঘ “স্নেহের পরশ” কর্মসূচি গ্রহণ করে চলেছে। অনেক মানুষের সহযোগিতা ও ভালোবাসায় আরো নতুন নতুন কর্মসূচির মাধ্যমে অসহায় মানুষের কাছে পৌঁছাতে চায়। সংস্থার মুখ্য উপদেষ্টা মানস কুমার মাইতি বলেন – শিক্ষাব্রতী সংঘের উদ্যোগে শুধু পুজোয় নয় শীতেও ফুটপাতে শুয়ে থাকা মানুষে কম্বল দান করে থাকি । এ বছর ও আমাদের “উষ্ণতার স্পর্শ ” কর্মসূচি থাকছে। উপস্থিত ছিলেন সম্পাদক সৌগত সাউ , উত্তম সাউ , সুজিত সাউ , সুদীপ্ত সাউ , শুভঙ্কর সাউ , দীপেন্দু সামন্ত , ইন্দ্রজিৎ জানা এবং সভাপতি প্রবীর কুমার সাউ প্রমুখ । দরিদ্র সাধারণ হাতে বস্ত্র পেয়ে পুজোয় বেজায় খুশি ।