
গৌরীশংকর মহাপাত্র: দৈনিক আবেশভূমি: এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব-পশ্চিম ও ঝাড়গ্রাম।কোভিড পরিস্থিতি কাটিয়ে দীর্ঘ তিন বছর পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হয় ৭ই নভেম্বর মঙ্গলবার। রাজ্যপাল সিভি আনন্দ বোস ২২তম সমাবর্তনে উপস্থিত থেকে ৪২০ জনকে পিএইচয়ডি সার্টিফিকেট এবং ৩ জনকে ডিলিট উপাধি দেন। ডিলিট প্রাপ্ত ভাগ্যবান তিনজন হলেন ড মাসুদ রেজা, ডঃ প্রণব কুমার পট্টনায়ক এবং ড সুকুমার মাইতি। প্রণব বাবু বসন্তপুর হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। তাঁর এই সম্মাননা প্রাপ্তিতে এগরা শহরসহ তাঁর কর্মস্থল বসন্তপুর এবং দাউদপুর নটবর সবুজের অভিযান আদর্শ বিদ্যালয়, তার সংযুক্ত সংগঠন “এগরা মহকুমা বই মেলা” “বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতি”র সদস্য সদস্যা, প্রাক্তন ছাত্র ছাত্রী ও শুভানুধ্যায়ীদ মহলে খুশির জোয়ার।

