গৌরীশংকর মহাপাত্র :দৈনিক আবেশভূমি :এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম।এগরা-২এর সর্বোদয় পঞ্চায়েতের ভবানীচক সংলগ্ন বড়নলগেড়িয়ায় ইংরেজী মাধ্যম দি কর্নাস্টোন বিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক সাংস্কৃতিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় মঙ্গলবার।

    বিদ্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা তাদের রকমারি ড্রিল, নাচ, গান ইত্যাদি আকর্ষণীয় কর্মকাণ্ড তুলে ধরে এবং শিক্ষক শিক্ষিকা গণ সঙ্গীত পরিবেশন করেন ।বিকেল থেকে সন্ধ্যা এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সঙ্গে সামিল ছিলেন অভিভাবক অভিভাবিকা এবং এলাকার শিক্ষানুরাগীগণ। ছিলেন বিদ্যালয় ট্রাস্ট কমিটির চেয়ারম্যান জয় জুলিয়াস রাজ,ভাইস চেয়ারম্যান সঞ্জয় নাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।ছাত্র ছাত্রীদের ক্রীড়া ও শিক্ষা ক্ষেত্রে সাফল্যের সংশাপত্র দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্পাদক ড এস মসীহ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *