রাজকুমার মহাপাত্র: দৈনিক আবেশভূমি, এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।একাদশ বর্ষ এগরা মহকুমা বইমেলার ব্লক ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ সূচনা হয় রবিবার পটাশপুর-২ ব্লক দিয়ে।ব্লকের প্রাণকেন্দ্রে ঐতিহ্যবাহী টিকড়াপাড়া অম্বিকাময়ী হাই স্কুল প্রথম দিনে অনুষ্ঠানের শুভ উদ্বোন করেন পটাশপুর-২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার মাইতি।

    উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায়, এগরা কেন্দ্রীক দক্ষিণ মেদিনীপুর প্রস্তাব কমিটির সভাপতি প্রখ‍্যাত শল‍্য চিকিৎসক ডা বাদল অশ্রু
      ঘাটা,মেলা কমিটির পক্ষে সাংবাদিক কিশোর নাগ, মানস মাইতি ও সুমন কল‍্যান প্রধান, কবি সুরকার বিনোদ বিহারী জানা,প্রতিযোগিতার মহকুমা কনভেনর তপন কুমার মন্ডল, দুই ব্লক কো অর্ডিনেটর অমলেন্দু মান্না ও বিশ্বরঞ্জন ভুঁইয়া, এগরা পৌর ইউনিটের দুই কো-অর্ডিনেটর শ্রমিক মান্না ও সুতিকা প্রধান প্রমুখ। সভায় পৌরহিত‍্য করেন মেলা কমিটির কার্যকরী সভাপতি
        বীরকুমার শী।
        প্রায় সাড়ে ৩৬০ প্রতিযোগী বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করে। মেলা কমিটির পক্ষে জানান হয় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী আগামী ৩ মার্চ কৃতীরা মেলাপার্শ্বস্থ প্রাথমিকে মহকুমা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ৯মার্চ মহকুমার প্রতি বিদ‍্যালয়ের সেরা দু জনের দল নিয়ে মেলা প্রাঙ্গণে মহকুমা ক‍্যুইজ ।
          উদ্বোধক তার বক্তব্যে মেলার ইতিহাস তুলে প্রেসক্লাব, পঞ্চায়েত ও পৌরপ্রশাসন সহযোগিতায় এই মেলা কর্তৃপক্ষপ মহকুমা জুড়ে যে সাংস্কৃতিক মেধা অন্বেষণ ও তাকে সম্মানিত করার উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে এর সাফল্য কামনা করেন। মেলার দিনগুলিতে পাশে থেকে সহযোগিতার আশ্বাস দেন। শেষে সভার সঞ্চালক মেলা
            সম্পাদক গৌরীশঙ্কর মহাপাত্র মহকুমা জুড়ে এই প্রতিযোগিতার জন্য সহযোগী বালিঘাই জগন্নাথ জীউ সেবা সমিতির সম্পাদক আশিস ধাওয়া এবং ব্লক স্তরে বিশেষ সহযোগিতার পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায়কে ধন্যবাদ জানান।
            তিনি আরও বলেন আগামী ১১ ফেব্রুয়ারি এগরা স্বর্ণময়ীতে পৌরসভার, ১৮ফেব্রুয়ারি বালিঘাই ফকির দাস হাই স্কুলে এগরা ২ ,নতুন পুকুর কিষান বাজারে পটাশপুর -১, কোটনাউড়ী প্রাথমিক বিদ্যালয়ে ভগবানপুর -১ এবং ২৬ ফেব্রুয়ারি জগন্নাথ প্রাথমিকে এগরা-১ ব্লকের সাংস্কৃতিক
              প্রতিযোগিতা সম্পন্ন হবে।। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগী ও অভিভাবক প্রায় ৫০০ জন অংশগ্রহণ করেন।

                Share

                Leave a Reply

                Your email address will not be published. Required fields are marked *