
গৌরীশংকর মহাপাত্র, কাঁথি : কাঁথি পৌরসভার সারদা আশ্রম সংলগ্ন মনোহরচক প্রাথমিক বিদ্যালয়ে বার্যিক পুরষ্কার বিতরণ ও শিক্ষাসামগ্ৰী প্রদান অনুষ্ঠান হয় বুধবার। সভাপতিত্ব করেন স্থানীয় কাউন্সিলর অতনু গিরি,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর দীলিপ মাইতি, ছিলেন সারদা আশ্রমের তপন দাস,এস এল এম সির সদস্য আশীষ দত্ত ও বিশ্বজ্যোতি পাহাড়ী,সহ শিক্ষকা জয়শ্রী মাইতি ও শুক্লা মল্লিক প্রমুখ।

স্বাগত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি নন্দন বর বিদ্যালয়ের ধরাবাহিক সাফল্য তুলে ধরে জানান ৫৩ ছাত্র ছাত্রীর হাতে শিক্ষা সামগ্ৰী খাতা ,পেন-পেনসিল,ড্রইং খাতা, রং পেনসিল ও ব্যাগ প্রদান হয়।শেষে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা তাদের সাংস্কৃতিক দক্ষতা উপস্থাপন করে।অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান সহ শিক্ষিকা অপর্ণা মাইতি।
