গৌরীশঙ্কর মহাপাত্র , এগরা : পটাশপুর-১ব্লকের বড়হাট গ্ৰামপঞ্চায়েতের দুলালপুর সারদা ময়ী সেবা সংঘ আয়োজিত ৩২তম ধর্মরাজপূজা উপলক্ষে রক্ত দান শিবির অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। রক্ত দাতা দের হাতে ফুলের তোড়া দিয়ে শিবিরের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য সমবায়ী পটল আদক,সঙ্গে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধক্ষ লক্ষণপাল,পঞ্চায়েত সদস্য নাড়ুগোপল সিংহ, সমাজ সেবী রঘুনাথ হুতাইত ও ক্লাব সদস্যগন।

    উদ্ধোধনী সভায় পৌরোহিত‍্য করেন ক্লাব সভাপতি অজয় দাস, ৩২তম ধর্মরাজ পূজাশুরু ১৫ চৈত্র শনিবার থেকে আজ শেষ দিনে মেলা উপলক্ষে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে সংস্থার এই প্রথম রক্ত দানের আয়োজন। এদিন ৪ মহিলা সহ ২৪ জনের রক্ত সংগ্ৰহ করেন এগরা সুপার স্পোশালিটী হাসপাতাল। শিবির শেষে উপস্থিত সকলকে ক্লাবের কয়েক দিনের অনুষ্ঠানে সহযোগিতা র জন্য ধন‍্যবাদ জানান ক্লাব সম্পাদক সুনীল কুমার হুতাইত।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *