
গৌরীশঙ্কর মহাপাত্র, কাঁথি : ১০ম বর্ষ দেশপ্রান মেলার ৪র্থ দিন বুধবার সাস্কৃতিক মঞ্চে সমাজ দরপনে জাতি ও জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভায় পৌরোহিত্য করেন বাইজাপুর গৌরমোহন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক দেবাংশু নায়ক।

আলোচনার মুখ্য বক্তা জাতীয় শিক্ষক অমিয়বরন ভৌমিক ও এগরা প্রেসক্লাবের সভাপতি তথা তেতুলিয়া ষড়রং এন এন হাইস্কুলের প্রধান শিক্ষক শিক্ষারত্ন বীরকুমার শী, অবসরপ্রাপ্ত শিক্ষক পরিতোষ পরিয়ারী প্রমুখ। জাতীয় সংহতি, জাতির অখণ্ডতা, দেশের জন্য বহু মানুষের আত্মবলিদানে দেশের এই স্বাধীনতা ।জাতির প্রতি পবিত্র কর্তব্য পলনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সকলে বক্তব্য রাখেন। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাচিকশিল্পী কবি অঞ্ছন দাস।মেলাকে সমৃদ্ধ করতে আসা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মেলা সম্পদক তরুণ জানা।
