
নিজস্ব সংবাদদাতা, কোলাঘাট : শুক্রবার সকাল ৮টা নাগাদ ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে কোলাঘাটের দেউলিয়া বাজারে ।
একটি বাসের পেছনে থাকা প্রাইভেট গাড়িতে ট্রাক ধাক্কা মারে তার জেরেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় কবলে পড়া প্রাইভেট গাড়িটি চিঁড়ে চ্যাপ্টা হয়ে বাসের নীচে চলে গিয়েছে। এই ঘটনাটি দেখতে পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এই দুর্ঘটনা নিয়ে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা।

জানা গেছে, এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে দাবী জানানো হয়েছে, যার মধ্যে শিশুও রয়েছে।গাড়িটি কলকাতা থেকে খড়্গপুরের দিকে যাচ্ছিল। তবে ওই প্রাইভেট গাড়িটিতে কারা ছিল তাদের পরিচয় এখনও জানা যায়নি।
প্রাইভেট গাড়ির চালক এখনও জীবিত বলে স্থানীয়দের দাবী। এই ঘটনার জেরেই ব্যাপক যানজট তৈরি হয়েছে ৬নং জাতীয় সড়কে। এই ঘটনার খবর পেয়ে দ্রুতকোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় ও জখমদের উদ্ধার করে ।
