গৌরীশঙ্কর মহাপাত্র ,কাঁথি : পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকের দেশপ্রাণ সংঘ আয়োজিত ১০ম বর্ষ দেশপ্রান মেলার ষষ্ঠ দিন শুক্রবার ছিল সৃজনশীল সাহিত্য সম্মেলন। সম্মেলনে কবি ত্রিদিব রায়কে উত্তরীয়, স্মারক,মানপত্র ও উপহার সামগ্ৰী তুলে দিয়ে “দেশপ্রাণ স্মৃজন ” সম্মানা জ্ঞাপন পূর্বক সংবর্ধিত  হয়।

     

    সম্মাননা তুলে দেন মেলা কমিটির সদস্য ও জেলা প‍রিষদ সদস্য তথা চালতি নগেন্দ্র বিদ‍্যাপীঠের ভারপ্রাপ্ত শিক্ষক সন্দীপ বেরা। ছিলেন মাইকেল মধুসূদন পু্রষ্কার জয়ী কবি অঞ্জলী রায়, বহু প্রসংশিত কবি দেবাশীষ প্রধান, দিলীপ জানা,ফুলকুমার বেরা, বিরথ মন্ডল, দীপক মাইতি,বিজন মাইতি,দীপক হোতা, জয়তী মাইতি সহ শতাধিক কবি। কবিতা পাঠ ও আলোচনা কবিরা অংশ নেয়।সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় বাচিক শিল্পী কবি অঞ্জন দাস।শেষে সাংকৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।এদিনের অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান মেলা সম্পাদক তথা দেশপ্রানের কর্ণধার তরুণ জানা । এই মেলা চলবে ৯এপ্রিল পর্যন্ত ।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *