
গৌরীশঙ্কর মহাপাত্র, কাঁথি : লিভার জন্ডিসে মা ছবিরানী রাউৎ(৬৫)এর মৃত্যুর পর গ্ৰাম্য শ্মশানে মুখাগ্নির পর মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে কোমাচ্ছন্ন হয়ে পড়লে ছেলে স্বপন রাউৎ(৩৫)কে বেসরকারি হাসপাতালে ভর্তি করে গ্ৰামের লোককেরা। যমে মানুষে লড়াই চালিয়ে শুক্রবার মৃত্যু হয স্বপনের ।
স্ত্রী ও ছেলের মৃত্যুর পর শোকর্ত কর্তা কোলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মী অশোক কুমার রাউৎ( ৭৫)চিকিৎসাধীন। জ্ঞান ফিরলেই স্বপনের খোঁজ। এমন ঘটনার স্বাক্ষী পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকের চালতি পঞ্চায়েতের সরস্বতীপুর গ্ৰাম। স্বপনের দুটি কিডনি অকেজো আগেই চলছিল ডায়ালাইসিসও। শুক্রবার সন্ধ্যায় গ্ৰাম্য শ্মশানে মায়ের পাশেই স্বপনের শেষ কৃত্য সম্পন্য হয়। মৃত স্বপনের বছর ৫বৎসরেরএক শিশু কন্যা,স্ত্রী, দাদা -বৌদি,ভাইপো, তিন দিদি জামাইবাবু বর্তমান।এমন বিরল বিপর্যয়ে এলাকায় শোকের ছায়া।
