সঞ্জীব আচার্য্য, পটাশপুর :গতকাল সন্ধ্যায় কালবৈশাখীর ঝড়ে তছনছ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের খাড় 3 নং অঞ্চল এলাকা।ঝড়ের তীব্রতা এতটাই জোড়ালো ছিলো যে বড় বড় মোটা গাছ এই এলাকার বাড়ির এডব্রেস্টার এর উপর পড়ার ফলে এডব্রেস্টার ভেঙে যায়।শুধু এডব্রেস্টার নয় বিদ্যুতের তার ও কেবল লাইনের তার ও ছিঁড়ে যায়।অভিযোগ এর জেরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়।


    সেই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা বাড়ির মধ্যেই ছিলেন।এই ঘটনায় আতঙ্কিত ৮ থেকে ৮০ সকলেই।
    তাদের আর্জি সরকার তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিক।সামনেই লোকসভা ভোট।তাই সকল নেতাদের মুখে উন্নয়নের প্রতিশ্রুতি।এই এলাকার স্থানীয়দের যে ক্ষতি হলো সরকার কি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে প্রশ্ন থেকেই যায়। এই বিষয়ে খাড় 3 নং অঞ্চলের উপপ্রধান অশোক মাইতি তিনি জানান আনেক ঘরবাড়ি, গাছপালা ভেঙ্গেছে আমি বাড়ি বাড়ি গিয়ে দেখে এসেছি । আমি খবর দিয়েছি বিডিও কে ও  সভাপতি চন্দন সাহু কে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *