
নিজস্ব সংবাদদাতা, এগরা : সপ্তদশ লোকসভা নির্বাচনে কাঁথি কেন্দ্রে তৃণমূল প্রার্থী শিশির অধিকারীর সমর্থনে রোড শো হয় শনিবার।অমর্ষি থেকে পালপাড়া ভায়া মংলামাড়ো প্রায় দশ কিমি রাস্তা হুডখোলা গাড়িতে ঘুরলেন প্রার্থী সহ রাজ্যের প্রক্তন সমবায় মন্ত্রী বিধায়ক অধ্যাপক জ্যোতির্ময় কর,দলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তাপস মাজি,পঞ্চায়েত সমিতির সভাপতি নমিতা বেরা,জেলা সাধারণ সম্পাদক তথা জেলা বন ও ভূমি কর্মাধক্ষ মৃনাল কান্তি দাস, জেলা পরিষদ সদস্য পটল আদক, কর্মাধক্ষ আহাদ আলি সহ সমস্ত কর্মাধক্ষ ,প্রধান সরস্বতী মাজি(অমর্ষি-২),দীপক মহাপাত্র(বড়হাট),স্বরূপ আদক(অমর্ষি ১)সহ সমস্ত প্রধান ,দলের বুথ সভাপতি ,সম্পাদক গন।

এদিন গোকুলপুর পঞ্চায়েতের অমরপুর শিবালয় মন্দির সংলগ্ন এলাকায় গোনাড়ায় সভায় বিজেপি, কংগ্রেস, সি পি এম এর মত অপশক্তি পর্যুদস্ত করে তৃনমুল প্রার্থীকে পুনঃ নির্বাচিত করার আহ্বান জানান। কয়েক হাজার মানুষ পথে নামেন।
