
গৌরীশঙ্কর মহাপাত্র, এগরা: মেদিনীপুরের এগরা সারদা শশিভূষণ কলেজে দর্শন নিয়ে এক দিনের রাজ্যস্তরীয় সেমিনার হয় শুক্রবার। দীপজ্বেলে শিবিরের উদ্বোধন করেন সভাপতি তথা কলেজ অধ্যক্ষ ড: দীপিক কুমার তামিলী,সঙ্গে অনুষ্ঠানের প্রধান অতিথি মুগবেড়িয়া কলেজের অধ্যক্ষ ড:স্বপন কুমার মিশ্র,বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড:পাপিয়া গুপ্ত,কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ড:কৃষ্ণা চ্যাটাজী, কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডঃ দীপক বিশুই ,প্রবীণ অধ্যাপক ড জনেশ রঞ্জন ভট্টাচার্য প্রমুখ।
বর্তমান সমাজ ব্যবস্থায় দর্শনের ভূমিকা নিয়ে আলোচকগন আলোকপাত করেন।উঠে আসে রাজনৈতিক, সামাজিক ও আর্থিক বিকাশে দর্শনের অতুলনীয় ভূমিকা।ছাত্র ছাত্রীদের নীতিগত দোদুল্যমানতা ,সংশয় বিপদ গামীতার কা্রন ,আধ্যাত্মিক ও আত্মিক উন্নতিতে বিপদগামীতা রোখা সম্ভব, আর এর বাহন দর্শন। সুন্দর সমাজ গঠনে দর্শনের উল্লেখ যোগ্য ভূমিকা পালন করে বলে জানান আলোচক গন।অধ্যাপিকা ইন্দ্রানী শীট,মৌমিতা দাস,ঝর্না রথ সহ কলেজ ছাত্র ছাত্রী ও বিভিন্ন বিভাগের অধ্যাপক ,অধ্যাপিকা অংশ নেন।সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় অধ্যাপক শান্তনু দোলাই।সেমিনার শেষে উপস্তি সকলকে ধন্যবাদ জানান অধ্যক্ষ ডঃ তামিলি।
