
গৌরীশংকর মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল, এগরা কাঁথি মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্রাম: ২২ মার্চ বিশ্ব জল দিবস হিসেবে শনিবার জল সংরক্ষণের বার্তা দিতে প্রচারে নামল পটাশপুর-২ইটাচনা প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদ। জল অপচয় রোধে এলাকার জন সাধারণকে সতর্ক করতে ব্যানার হাতে পথে হাঁটল শিশু সংসদের স্বাস্থ্য মন্ত্রী,শিক্ষা মন্ত্রী ও পরিবেশ মন্ত্রী সহ সকল ছাত্রছাত্রীরা। পানীয় জলের সঙ্কট দিনের পর দিন বাড়ছে এবং মাটির গভীরে জলস্তর ক্রমশ নেমে যাচ্ছে।

তাই ভবিষ্যত প্রজন্মক সচেতন করতে বিদ্যালয়ের ৭৫ জন পড়ুয়াকে সঙ্গে নিয়ে প্রধান শিক্ষক সুমনকল্যাণ প্রধান, সহশিক্ষক চয়নসাহু ও ইন্দ্রজিত সাহু। বিদ্যালয়ের স্কুলের শিক্ষামন্ত্রী সায়নী দাস বলল ” ভবিষ্যতে জলের জন্য যাতে মারামারি করতে না হয় ,তার জন্য তাদের এই প্রচার অভিযান।” স্কুলের শিশু সংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
