
গৌরীশংকর মহাপাত্র,আবেশভূমি ডিজিটাল,এগরা কাঁথি, মেদিনীপুর পূর্ব পশ্চিম ও ঝাড়গ্ৰাম।কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচারাল এণ্ড রুরাল ডেভোলাপমেন্ট ব্যাঙ্কের এগরা শাখার ডেলিগেট নির্বাচন নিয়ে বিশেষ পর্যালোচনা বৈঠকে হয় রবিবার নেগুয়া দলীয় কার্যালয়ে। উপস্থিত এগরার বিধায়ক তথা কন্টাই কো অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান তরুণ কুমার মাইতি । পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, সহ সভাপতি সত্য চক্রবর্তী, জেলা পরিষদ সদস্য শান্তনু নায়ক, দলের প্রাক্তন ব্লক সভাপতি সিদ্ধেশ্বর বেরা, শহর তৃণমূল সভাপতি উদয় শঙ্কর পাল প্রমূখ। ঠিক হয় বাড়ি বাড়ি প্রচারে যাওয়া, নির্বিঘ্নে ভোট সম্পাদন, ৯০ শতাংশ ভোট যাতে পোল করা যায় সে বিষয়ে যত্নবান হওয়া।
