
আবেশভূমি ,গৌরী শংকর মহাপাত্র-:সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতা কর্মসূচীর অঙ্গ হিসাবে মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে কন্টাই থানা এলাকার সাতমাইল হাইস্কুলে পথ নিরাপত্তা বিষয়ক এক সচেতনতা শিবিরের আয়োজন হয়। এই শিবিরের মূল লক্ষ্য ছিল ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ট্র্যাফিক নিয়মকানুন বিষয়ে ক্যুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কৃতীদের পুরস্কৃত করা হয় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্থিতধী দাশ।
