আবেশভূমি, সঞ্জীব আচার্য্য:- এগরা ১ ব্লকের ছত্রি পঞ্চায়েতের সাননিহারি যুব কল্যাণ সংঘ আয়োজিত গ্রামীণ মেলার চতুর্থ দিন ছিল মঙ্গলবার। এবার ২৬ তম বর্ষে পদার্পণ করল এই মেলা। অন‍্যতম উদ্যোক্তা রতন গিরি জানিয়েছেন, গ্ৰাম ও পার্শ্ববর্তী গ্রামের মানুষের সহযোগিতায় আমাদের এই অনুষ্ঠান ২৬ তম বর্ষে পদার্পণ করলো।২৬ বছর পূরণে আমাদের মধ্যে মহাপ্রভু এসছেন। ৯দিনের মেলার চতুর্থ দিন মঙ্গলবার।

এলাকার মানুষকে বলবো যেভাবে আপনারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাতে আমরা অত্যন্ত আনন্দিত আপনারা আসুন এই মেলা উপভোগ করুন। পাশাপাশি আমরা দুস্থ মানুষদের বস্ত্র দান করেছি। 

 মঙ্গলবার ছিল ৭ হাজার মানুষের মহোৎসব।এখানকার কর্মীরা, আমাদের যেভাবে সাহায্য সহযোগিতা করেছে তাতে আমরা আনন্দিত। মূলত এদের জন্যই আমরা এই অনুষ্ঠানটি করতে উৎসাহ পাই।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *